কারাদণ্ড হলেও জেলে যেতে হবে না মেসিকে

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৬, ১৭:৩৯আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৮:০৩

কারাদণ্ড হলেও জেলে যেতে হবে না মেসিকে কর ফাঁকি মামলায় বার্সা তারকা লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। তবে সাজা হলেও জেলে যেতে হচ্ছে না মেসিকে। স্প্যানিশ নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির যদি অতীত ক্রিমিনাল রেকর্ড না থাকে এবং সাজার মেয়াদ ২ বছরের কম হয় তবে তাকে জেলে যেতে হবে না। ওই নিয়মানুযায়ী মেসিকে জেলে যেতে হবে না।

তবে এই আর্জেন্টাইন তারকাকে ২ মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হবে। মেসির সঙ্গে তারা বাবাকে হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মেসির বাবাকেও জেলে যেতে হবে না। তবে দেড় মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হবে। 
এই সাজার বিরুদ্ধে স্পেনের সর্বোচ্চ আদালতে আপিল জানাতে পারেন মেসি। সেখানে ফের মামলাটি বিচার করে দেখা হবে।

২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। তবে আদালতে মেসি নিজে জানিয়েছিলেন , কেবল ফুটবল খেলাতেই মনোযোগ ছিল তার। এ থেকে আয় হওয়া অর্থের কর ফাঁকি সংক্রান্ত কোনও বিষয়ে কিছু জানেন না তিনি।

মেসির আইনজীবীরা দাবি করেছিলেন, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন। মেসি শুধু স্বাক্ষর করতেন।মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। কর ফাঁকিতে মেসি কোনওভাবেই জড়িত ছিলেন না। তবে এতকিছুর পরেও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না পাঁচবারের ফিফা বিশ্বসেরা খেলোয়াড়।

আরও পড়ুন: মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের