নেপালের বিপক্ষে দুটি ম্যাচ বাতিল করলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৬:৪১আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৬:৪৫

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও খেলোয়াড়দের সার্বিক প্রস্ততিসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে আগামী ১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি প্রদর্শনী ম্যাচ বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
নেপাল ফুটবল ফেডারেশন ঈদের আগে দুটি প্রদর্শনী ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল বাফুফেকে। বাফুফে ঈদের পরবর্তী প্রথম কর্র্মদিবসে এটি চুড়ান্ত করার অনুরোধ জানিয়েছিল। সার্বিক আলোচনার পর বাফুফে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন,  ‘প্রথমত, খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতি নিয়ে কথা। ঈদের ছুটির পর খেলোয়াড়রা হঠাং করে হার্ড ট্রেনিং করলেও মাত্র তিন দিনের প্র্যাকটিসে পুরো ম্যাচ ফিটনেস পাবে না। এছাড়া  বিপিএল ক্লাবগুলোরও আপত্তি আছে। সবকিছু মিলিয়ে আমরা এ ম্যাচ দুটো খেলতে অপারগতা প্রকাশ করেছি। তবে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার অগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছি।’
তবে ম্যাচ না হলেও মঙ্গলবার ঢাকায় এসে পাঁচ দিনের ক্যাম্প পরিচালনা করবেন নতুন বেলজিয়ান কোচ পল সেইন্টফিট। বাফুফে আজই এ ক্যাম্পের খেলোয়াড় তালিকা প্রকাশ করবে। এশিয়ান কাপের বাছাই পর্বেও প্লে-অফ ম্যাচে বাংলাদেশ আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ভুটানের বিপক্ষে খেলবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের