ইউরো ফাইনাল থেকে ছিটকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৬, ০১:৩১আপডেট : ১১ জুলাই ২০১৬, ০৩:৩৩

ইউরো ফাইনাল থেকে ছিটকে গেলেন রোনালদো চলছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে সবার নজর যখন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তখন ভাগ্যদেবীর রোষের শিকার হলেন তিনি। খেলার মাত্র ২০ মিনিটের মাথায় চোটের কারণে সাইডলাইনে চলে যেতে হলো। আর মাঠে নামতে পারেননি সিআর সেভেন। তার বদলি হিসেবে মাঠে নামলেন রিকার্ডো কোয়েরেজমা। রোনালদোবিহীন পর্তুগাল ইউরো জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়। ইউরো ফাইনাল থেকে ছিটকে গেলেন রোনালদো

ম্যাচের ২৫ মিনিট যেতে না যেতে পর্তুগিজদের হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যেতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। আগে মিনিট কয়েক বাইরে ছিলেন। ফিরলেও আর পারলেন না। নানিকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিলেন। তারপর বসে বসে কষ্টে কাঁদতে থাকলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়ে গেলো তার জন্য! স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে গেলেন তিনবারের বিশ্ব সেরা ফুটবলার রোনালদো। স্বপ্নের ফাইনালে যাকে ঘিরে শিরোপা প্রত্যাশা সেই মানুষই আর রইলেন না মাঠে। বদলি হিসেবে মাঠে নামলেন রিকার্ডো কোয়েরেজমা। বলতে গেলে পর্তুগিজদের ইউরোতো ওখানেই শেষ!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের