রোনালদোর হাতে ব্যালন ডি'অর দেখছেন পগবা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৮:১৭আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:১৭

ফাইল ছবি চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদের হয়ে বলা যায় দুর্দান্ত মৌসুমই কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের আসরে পর্তুগালকে শিরোপা জিতিয়েছেন তিনি। ফলে রিয়াল মাদ্রিদের এই তারকার সামনে চতুর্থবারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি'অর জেতার হাতছানি।

রোনালদোই এবার ব্যালন ডি'অর জিতছেন বলে মত জুভেন্টাসের ফরাসি তারকা পল পগবার। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে এবারের ব্যালন ডি'অর রোনালদোর হাতেই উঠবে। তার হাতেই এটা মানাবে, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরো-২০১৬’র দুটি শিরোপাই জিতেছে।'

মেসি-রোনালদোর পাশাপাশি নিজের দেশের তারকা স্ট্রাইকার গ্রিজম্যানের প্রসঙ্গ টেনে পগবা জানান, ‘আপনার হাতে লিওনেল মেসি আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে। সত্যি বলছি তাদের দু’জনকেই আমি খুব পছন্দ করি। তবে, ব্যালন ডি'অর জিততে তাদের সঙ্গে এবারে নাম আসতে পারে আন্তোনিও গ্রিজম্যানের।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের