মামুনুলদের মধ্যে মানসিক বন্ধন গড়ে তুলতে চান সেইন্টফিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ২০:০০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২০:০৬

মামুনুলদের মধ্যে মানসিক বন্ধন গড়ে তুলতে চান সেইন্টফিট জাতীয় দলের ফুটবলারদের মধ্যে দৃঢ় মানসিক বন্ধন গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন নতুন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। আজ বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি একথা বলেন।

সেইন্টফিট বলেন, 'ফুটবল সবসময়ই দলীয় খেলা। বিভিন্ন খেলায় ব্যক্তিগত নৈপুণ্যে সাফল্য পাওয়া সম্ভব কিন্তু ফুটবলে সেটা সম্ভব নয়। এখানে একে অন্যকে সহায়তা না করলে, একজনের ভুলে আরেকজন এগিয়ে না এলে নানা সমস্যা হয়। ফুটবলে দলীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে মানসিক বন্ধনটাও খুব জরুরি। তাই আমার কাছে ফুটবল শুধু শারীরিক, টেকনিক ও ট্যাকটিসের খেলা নয়, এখানে মনস্তাত্ত্বিক দিকেও অনেক কাজ করতে হয়। যে কারণে আমি এ ব্যাপারে জোর দিচ্ছি।'

দলের সার্বিক অবস্থা সম্পর্কে কোচ বলেন, 'আমি শুরু থেকেই ফিটনেসের ওপর জোর দিয়েছি। চারদিন অনুশীলনের পর আমি খুশি। খেলোয়াড়দের মধ্যে ভুটানের বিপক্ষে ম্যাচ জয়ের সংকল্প আছে। ম্যাচ জয়ের জন্য প্রয়োজন দৃঢ় মানসিক ও শারীরিক কাঠামো। খেলোয়াড়ারা এ মুহূর্তে ফিটনেস বিভাগে খুব একটা ভাল অবস্থায় নেই। তবে সামনে যেহেতু তারা লিগ খেলবে তাই ভুটান ম্যাচের জন্য ফিট হয়ে যাবে। একজন খেলোয়াড়ের পূর্ণ ফিটনসে পতে ছয় থেকে সাত সপ্তাহ সময় প্রয়োজন। আমাদের সামনে সে সময় আছে। তবে ইনজুরি হানা দিলে সেরে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। আমি আশা করবো বিপিএল ক্লাবগুলোর কোচরা এ ব্যাপারে সচেতন থাকবেন।'

আরও কয়েকজন স্ট্রাইকারকে পর্যবেক্ষণের পরিকল্পনা সেইন্টফিটের। তিনি বলেন, 'আরও কিছু খেলোয়াড়কে দেখার বাকি আছে। শাখাওয়াত রনি ও জাহিদ হাসান এমিলিকে দেখা হয়নি। আমি জানিনা এমিলির অবস্থা কী। তার মধ্যে জাতীয় দলে খেলার মোটিভেশন আছে কিনা দেখতে হবে। সে আগামীতে ক্যাম্পে যোগ দিতে পারে। তখন আমার সামনে আরও বেশি সংখ্যক স্ট্রাইকার থাকবে যাদের মধ্য থেকে আমি যোগ্য একজনকে বেছে নিতে পারবো।'

বাংলাদেশের ফর্মেশন কী হবে এমন প্রশ্নের উত্তরে সেইন্টফিট বলেন, 'কোন ফর্মেশনে দলকে খেলাবো তা ঠিক করিনি। ৩-৫-২ তে খেলিয়েছি, ৪-৪-২ ও ৪-৩-৩ ফর্মেশনেও খেলিয়েছি। কোচ হিসেবে আমি এখানও নতুন। খেলোয়াড়দেও বুঝতে কিছুটা সময় দিতে হবে।'

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী