হাজার কোটি টাকা দিয়ে পগবাকে কিনছে ম্যানইউ!

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১০:৫৩আপডেট : ২১ জুলাই ২০১৬, ১০:৫৫

হাজার কোটি টাকা দিয়ে পগবাকে কিনছে ম্যানইউ! ৪ বছর আগে ফরাসি তারকা পল পগবাকে বিনা টাকায় (ফ্রি ট্রান্সফার) ছেড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর এবার তাকেই কিনা এক হাজার কোটি টাকার বিনিময়ে কিনেছে ইংলিশ ক্লাবটি। গোলডটকম জানিয়েছে রেকর্ড ১১০ মিলিয়ন ইউরোতে (প্রায় ১ হাজার কোটি টাকা) পগবাকে দলে ভেড়াতে জুভেন্টাসের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে ম্যানইউ। শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণা।

১১০ মিলিয়ন ইউরোতে ম্যানইউ পগবাকে কিনলে সেটা হবে ট্রান্সফার বিশ্ব রেকর্ড। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি ছিল ওয়েলস তারকা গ্যারাথ বেলের। টটেনহ্যাম থেকে ১০০ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল।

২০১২ সালে দলে সুযোগ না পাওয়ার ক্ষোভে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন পগবা। সুযোগে ফরাসি মিডফিন্ডারকে ফ্রি ট্রান্সফারে নিজেদের দলে টেনে নেয় জুভেন্টাস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজেকে অনন্য উচ্চতায় নেওয়ার পাশাপাশি বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন পগবা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের