রহমতগঞ্জের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৮:৪১আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৮:৪৪

বিপিএল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম খেলায় আজ সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল পুরান ঢাকার দল রহমতগঞ্জ। খেলা শেষের ৯ মিনিট আগে সমতা এনে মান বাঁচায় মোহামেডান।

যদিও সতর্ক সূচনা করেছিল দুই দলই; বাড়তি কোনও ঝুঁকিতে না গিয়ে প্রতিপক্ষকে বুঝে খেলার কৌশল অবলম্বন করে খেলে মোহামেডান ও রহমতগঞ্জ। তবে অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড় সমৃদ্ধ রহমতগঞ্জ মাঝমাঠে প্রাধান্য বিস্তার করে মূলত তাদের গতির জন্য। মোহামেডান ধীরে ধীরে বেছে নেয় পাল্টা আক্রমণের কৌশল। খেলার ১৭ মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে যান রহমতগঞ্জ মিডফিল্ডার মাহবুব হাসনা নয়ন। করেন নিখুঁত একটি ক্রস, কঙ্গোলিজ ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়োর পায়ের কাজ এমনিতেই ভালো; তার আরেকটি নিদর্শন রেখে মাপা একটি সাইড ভলিতে তিনি বল জড়িয়ে দেন মোহামেডানের জালে। গোলরক্ষক নেহাল কোনও প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পাননি, গতিতে পরাস্ত হন তিনি।

তবে মোহামেডান গোল হজম করার পর সমতা আনার জোর প্রচেষ্টা চালায়। ২৫ ও ২৬ মিনিটে পরপর দুটি আক্রমণ শানায় ঐতিহ্যবাহী সাদা কালো শিবির। প্রথমটিতে ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব বল তুলে দেন রহমতগঞ্জ গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমের হাতে ও দ্বিতীয়টিতে গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা বল মারেন ক্রস পোস্টের ওপরে।  বিরতির পর আবারও ব্যর্থ হন বাঙ্গুরা,  ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় প্রতিপক্ষ বক্সে ঢুকে তিনি নেন কোনাকুনি একটি শট। মাসুম  ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন। আর এ যাত্রায় বেঁচে যায় রহমতগঞ্জ। 

মোহামেডান তাদের সমতাসূচক গোলের লক্ষ্য অর্জন করে ৮১ মিনিটে, রহমতগঞ্জ অধিনায়ক শওকত রাসেল বক্সের ভেতরে হ্যান্ডবল করলে তাতে পেনাল্টি পায় মোহামেডান। আর তাতেই স্পট কিকে গোল করতে ভুল করেননি ইসমাইল বাঙ্গুরা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের