বার্সায় তিন বছরের চুক্তি করলেন মাচেরানো

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৬, ১৪:৩৪আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৪:৩৯

বার্সায় তিন বছরের চুক্তি করলেন মাচেরানো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় আরও তিন বছর থাকতে নতুন চুক্তি করেছেন আর্জেন্টিনার তারকা হাভিয়ের মাচেরানো। নতুন চুক্তি অনুযায়ী কাতালান ক্লাবটিতে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন তিনি।

ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয় বিষয়টি। তারা জানায়, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে যে পরবর্তী তিন বছর বার্সায় থাকছেন মাচেরানো।

এর আগে অনেক দিন ধরেই খবর ছিল ইতালির ক্লাব জুভেন্তাসে যাচ্ছেন তিনি। কিন্তু নতুন চুক্তির পর মাচেরানো জানিয়ে দিয়েছেন সবকিছুই ছিল গুজব।

উল্লেখ্য, ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর এখন পর্যন্ত ২৮২ ম্যাচ খেলে ১৬টি শিরোপা জিতেছেন মাচেরানো।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের