সোমবার মুখোমুখি শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৯:২০আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৯:২৮

সোমবার মুখোমুখি শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাল সোমবার অগ্নি পরীক্ষা শেখ রাসেল ক্রীড়া চক্রের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে শক্তিশালী চট্টগ্রাম আবাহনীর।

প্রথম দুই ম্যাচে বিপিএল-এ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত উত্তর বারিধারার কাছে ১-০, পরের ম্যাচে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হেরে চরম বিপদে আছে গতবারের রানার্স-আপরা। দুই ম্যাচে লিগের প্রতিটি দল অন্তত একটি পয়েন্ট পেলেও শেখ রাসেল এখনও পায়নি পয়েন্টের দেখা। কাল তারা যদি তৃতীয় পরাজয়ের মুখ দেখে তবে এটি হবে ফুটবলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অঘটনের ধারাবাহিকতা!

তবে এ দুঃসময় কাটাতে বদ্ধপরিকর রাসেল কোচ মারুফুল হক। তার ভাষায়, ‘গত দুই ম্যাচে হেরেছি। তবে সেটা এখন অতীত। ওই দুই ম্যাচের কথা ভুলে গেছি আমরা। এই দুই হারেই আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও অনেক ম্যাচ খেলা বাকি আছে। কাল চট্টগ্রাম আবাহনী অনেক কঠিন প্রতিপক্ষ। তারা স্বাগতিকও বটে। কিন্তু আমরা ওসব না ভেবে শুধু নিজেদের খেলা নিয়েই ভাবছি। ম্যাচে ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু এবং আরেক ফরোয়ার্ড শাখাওয়াত রনিকে খেলানোর সম্ভাবনা আছে। দুই ম্যাচে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছি আমরা। কাল সেটা চাই না।’

প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের ম্যাচে ঢাকা মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম আশাবাদী তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। শেখ রাসেল প্রতিপক্ষ হিসেবে অবশ্যই শক্তিশালী। যেকোনও সময় তারা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। গত ম্যাচে দর্শকদের সমাগম বেশ ভালো ছিল। আশা করি এই ম্যাচেও তাই হবে। দর্শক আসলে আমরা ভালো খেলতে উজ্জীবিত হই। আশা করি আমরা তাদের হতাশ করবো না। চট্টগ্রাম আবাহনী জয় নিয়েই মাঠ ছাড়বে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের