রাতে লিস্টার সিটির মুখোমুখি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১১:২৭আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১১:৪৫

জয় দিয়েই এবারের প্রাক-মৌসুম শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গত শনিবার সেল্টিককে হারায় ৩-১ গোলে। আজ রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লুইস এনরিকের দল, প্রতিপক্ষ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন। রাতে লিস্টার সিটির মুখোমুখি বার্সেলোনা

সেল্টিকের বিপক্ষে বার্সা তরুণদের নিয়ে মাঠে নামলেও দলে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা কেউই অবশ্য গোল করতে পারেননি। আজ লেস্টারের বিপক্ষে মাঠে নামতে পারেন আরো দুই সিনিয়র খেলোয়াড়- হাভিয়ের মাসচেরানো ও সার্জিও বুস্কেটস।

গত মৌসুমে ক্লাবের ১৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা লেস্টার অবশ্য ভালো অবস্থায় নেই। প্রাক-মৌসুমে নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এবার বার্সার সামনেও তাদের বড় পরীক্ষাই দিতে হবে।

এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বার্সা-লেস্টার। ২০০৩ সালের সেই প্রীতি ম্যাচে লুইস এনরিকের নেতৃত্বাধীন বার্সা লেস্টারকে হারিয়েছিল ১-০ গোলে। একমাত্র গোলটি করেছিলেন হাভিয়ের স্যাভিওলা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের