‘জমবে খেলা মাতবে দেশ' এই স্লোগান নিয়ে বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্ব। এই ভেন্যুতে আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় মুখোমখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিএফএ’র সভাপতি ওমর হায়াৎ খান, সাধারণ সম্পাদক মোরশেদ জাহান ফরিদ, বাফুফে’র কার্য নির্বাহী সদস্য ফজলুর রহমান বাবুল, জেলা ক্রীড়ার সংস্থার সেক্রেটারি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন প্রমুখ।
খেলা উসৎসবমূখর ও দর্শকপূর্ণ করতে ইতিমধ্যে মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, মাইকিং-এর মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তরা।
/এমআর/






