বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টার পল স্মলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৯:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:০৩

বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টার পল স্মলি ইংল্যান্ডে জন্মগ্রহণকারী অভিজ্ঞ ফুটবল কোচ পল স্মলি নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টারের দায়িত্ব। আজ সোমবার সকালে ঢাকা এসেই বাফুফের কাছে দায়িত্ব গ্রহণের কথা জানান তিনি। তবে আনুষ্ঠানিক চুক্তি দুই-একদিন পরই হবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করার পর সংবাদ মাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। স্মলি বলেন, ‘এটিতো জানা কথা বাংলাদেশ প্রতিষ্ঠিত ফুটবল দলগুলো থেকে অনেক পিছিয়ে। তবে এজন্য বসে থাকার তো কিছু নেই। আমার কাজ হচ্ছে এসব প্রতিষ্ঠিত ফুটবল দলগুলো যে ধারায় তাদের উন্নয়নমূলক কাজগুলো করে থাকে, সেগুলো বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করা। এরজন্য ফিফা -এএফসির সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং সেগুলো তারা বাংলাদেশকে দেবে বলে আমি মনে করি।’

ইংলিশ ক্লাব পোর্টস মাউথের যুব একাডেমির ডিরেক্টার, নিউজিল্যান্ডের টেকনিক্যাল ডিরেক্টার এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রিজিওনিল ডিরেক্টার হিসেবে কাজ করা স্মলি বর্তমানে অস্ট্রেলিয়া বসবাস করছেন। অস্ট্রেলিয়ান জাতীয় লিগের অবকাঠামো তৈরি করেছেন তিনি এবং দক্ষিণ কোরিয়া ও জাপানে তার ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে।

নিজের পরিচিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছি। পেশাদার ফুটবল খেলেছি এবং যুব পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলও খেলেছি। এরপর চার বছর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে কাজ করেছি। আমি সেই সময়ে ইংলিশ এফএ-তে ছিলাম, যখন তারা পরিবর্তনের জন্য বিভিন্নমুখী কর্মকাণ্ড চালিয়েছিল। এরপর আমি চলে যাই নিউজিল্যান্ড। কোরিয়া এবং অস্ট্রেলিয়ায় ফুটবল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি। ইংলিশ এফএ তে যখন কাজ করেছি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল অন্যান্য দেশগুলোর ভালো এবং ইতিবাচক কর্মকাণ্ডগুলো শনাক্ত করে তা ইংল্যান্ডে প্রচলিত করা। আমি আশা করি, বাংলাদেশেও তা করতে পারবো। তাই এশিয়ার অন্যান্য ফুটবল দেশগুলো ফুটবল উন্নয়নে যা করছে, তার ছাপ আমি বাংলাদেশে রাখতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘এরপর ইউরোপের দিকেও তাকাবো আমরা। সেখান থেকে কী ভালো জিনিষ আনা যায়, সেগুলো যাচাই-বাছাই করতে হবে। আমার কাজ হবে ফুটবল উন্নয়নে সকল উপাদানগুলো সমন্বয় এবং সন্নিবেশিত করা। এই কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং এবং সেটি গ্রহণ করতে মুখিয়ে আছি।’

 

নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন স্মলি বলেন, ‘শুধু ভালো খেলোয়াড় তৈরি করলে হবে না, ভালো কোচও তৈরি করতে হবে। আগামীতে এই দুটি বিভাগে উন্নয়ন করাই আমার প্রাথমিক লক্ষ্য। জাতীয় দলের উন্নয়ন অবশ্যই একটি বড় ব্যাপার। কারণ  এটি মানুষকে ফুটবলমুখী করে। আপাতত এতটুকুই আমার লক্ষ্য। তবে ব্যাপক পরিকল্পনা অবশ্যই রয়েছে।’

নিরাপত্তা সম্পর্কে বলতে বলা হলে স্মলি বলেন, ‘সারা বিশ্বেই নিরাপত্তা একটি উদ্বেগের বিষয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বড় বড় দেশেও নানা ঘটনা ঘটছে।যদি বলেন ব্যক্তিগত নিরাপত্তা, তখন তা নিয়েতো অবশ্যই বলবো আমি উদ্বিগ্ন। কিন্তু বিশ্বের যেখানেই আমি ভ্রমণ করি সেখানে একটি নিরাপত্তার ঝুঁকি রয়েই যায়। বাংলাদেশে কী হয়েছে না হয়েছে তা আমার অজানা নয়। আমি এই পারিপার্শ্বিকতা সম্পর্কে অবগত এবং এর মাঝেই আমি কাজ চালিয়ে যেতে চাই।’ 

এদিকে টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক ডিরেক্টার বলতে কী বোঝায় তার ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ‘স্ট্র্যাটেজিক ডিরেক্টার বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশ ফুটবলের বিভিন্ন উপাদান যেমন জাতীয় দল, মহিলা ফুটবল, যুব ফুটবল, একাডেমি, ফুটবল লিগ-এসবের মাঝে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার দায়িত্ব। তিনি সবকিছু সমন্বয় করে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এর আগে যেসব কাজ করা হয়নি সেগুলো করবেন। আমরা আশা করি এর ইতিবাচক ফল পাবো।’

/আরএম/এফআইআর/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের