বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক হিসেবে নাম লেখালেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আগামীকাল মঙ্গলবার ভুটানের বিপক্ষে এশিয়া কাপ প্লে অফের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেই লক্ষ্যেই সোমবার বাফুফে ভবনে এ ম্যাচের দল ঘোষণা করতে গিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়।
এরআগে জাতীয় ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন মামুনুল ইসলাম। সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনানুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার কথা জানান তিনি। এছাড়া পদত্যাগপত্র জমা দেওয়ার কথাও জানিয়েছেন।
/আরএম/এফআইআর/







