অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের দায়িত্ব নিলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩২

অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের দায়িত্ব নিলো বাফুফে  অনূর্ধ্ব-১৬ নারী দলের ৯ সদস্যের বাড়ি ফেরার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে জাতীয় দলের ২৩ সদস্যকে নিজ তত্ত্বাধানে রাখছে বাফুফে।

মূলত গত ৭ সেপ্টেম্বর বাফুফে ভবন থেকে গ্রামের বাড়ি ফেরার সময় ময়মনসিংহের কলসিন্দুরের ৯ সদস্যকে লোকাল বাসে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। পরবর্তীতে এ নিয়ে বাফুফের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

সেই লক্ষ্যেই কাল শুক্রবার থেকে বাফুফে ভবনে শুরু হতে যাওয়া ক্যাম্পে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের নিজ দায়িত্বে ফেরাচ্ছে বাফুফে।  কারণ এবার এ বিষয়টিতে কোনও ঝুঁকি নিতে নারাজ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা খেলোয়াড়দের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা করেছি, তারা এবার একা আসবে না। সঙ্গে তাদের অভিভাবক বা তাদের প্রতিনিধি থাকবে। আমরা এ সংক্রান্ত ব্যয় বহন করবো।’ বাফুফের টনক নড়ায় দারুণ খুশি অনূর্ধ্ব-১৬ দলের গোলরক্ষক তাসলিমা, ‘আমরা কাল সকালে ঢাকা রওয়ানা দেবো। বাফুফেই আমাদের নিয়ে যাচ্ছে, শুনেছি মফিজ স্যার আমাদের সঙ্গে যাবেন। স্যার থাকলে আর কোনও সমস্যা হবে না।’

আর আগামী বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আট জাতি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে কাল থেকেই ক্যাম্প শুরু করছে বাফুফে।

প্রসঙ্গত, কলসিন্দুরের নয় জন মেয়ে জাতীয় দলের অপরিহার্য সদস্য। এরা হলেন- সানজিদা, মারজিয়া, মারিয়া, তহুরা, শিউলি আজিম, তাসলিমা, সামসুন্নরাহার, মাহমুদা, নাজমা। এরা গত দুই বছর ধরে একসঙ্গে খেলছেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের