তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৪১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০০

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি দিন কয়েক আগের কথা। কুঁচকিতে চোট পেয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারলেন না লিওনেল মেসি। ফিরে এসেছিলেন তাই বার্সেলোনায়। সেল্টিকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই ফিরেছিলেন তিনি বার্সেলোনার একাদশে। দুই ম্যাচ যেতে না যেতেই আবার চোটে পড়লেন মেসি। পুরনো সেই কুঁচকির চোটই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাধ্য করেছে মাঠ ছাড়তে। আর এবার তিনি ছিটকে গেলেন তিন সপ্তাহের জন্য।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তখন ৫৭ মিনিটের খেলা চলছিল। ডিয়েগো গোদিনের সঙ্গে বল কাড়াকাড়ি করে জিতলেনও, তবে হার মানলেন চোটের কাছে। ইঙ্গিতটা তখনই দিয়েছিলেন ডাগ আউটে, মিনিট খানেক পর দলের সেরা অস্ত্রকে উঠিয়েও নেন বার্সা কোচ লুই এনরিকে। ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে ড্র করার হতাশাটা আরও চেপে ধরেছে মেসির চোটে।
চলতি মৌসুম শুরুর পর এ নিয়ে তৃতীয়বার চোটে পড়লেন তিনি। এবার লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে কাটাতে হবে তাকে। বার্সেলোনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ। এই সময়ে মেসি খেলতে পারবেন না বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখেরম বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। খেলা হবে না তার লা লিগায় স্পোর্তিং গিহন ও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দুটিও।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের