অনূর্ধ্ব-১৬ দলকে সহায়তা দেবে কানাডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ১৯:০৩আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৯:০৫

অনূর্ধ্ব-১৬ দলকে সহায়তা দেবে কানাডা বাংলাদেশের মহিলা ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে কানাডা।  আজ সোমবার বাফুফে ভবনে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোয়েট পিয়েরে লারামি। তিনি অনূর্ধ্ব-১৬ মহিলা দলকে তার হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘আপনাদের নিশ্চয়ই অজানা নয় যে কানাডা এবার অলিম্পিকে আয়োজক ব্রাজিলকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। তারা চার বছর আগে লন্ডনেও এ পদক জিতেছিল। কানাডায় এখন অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবলের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের মেয়েরা যে ধারায় টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকেছে তা প্রশংসনীয়। আর তখনই আমি সিদ্ধান্ত নেই যে আমি এ  দলের সঙ্গে দেখা করবো। আমি একজন ফুটবল ভক্ত, আমার ছেলে একজন কোচ। আমি চাই আজ দুই দেশের মাঝে যে বন্ধন শুরু হলো তা অব্যাহত থাকবে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন লারামিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা আনন্দিত। আশা করি কানাডা মহিলা ফুটবল উন্নয়নে আমাদের সঙ্গে থাকবে।’

বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আকতার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী