এস্পানিওলের বিপক্ষে হেরে গেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ১৩:৪৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৩:৫১

এস্পানিওলের বিপক্ষে হেরে গেছে বার্সেলোনা শিরোপা লড়াইয়ের ম্যাচ হলেও ঠিক প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তাই দল সাজিয়েছিলেন লুই এনরিকে। পরীক্ষামূলক দল দিয়ে জিততে পারেননি তিনি। কাতালান সুপার কাপে নগর প্রতিপক্ষ এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে বার্সেলোনা।

আক্রমণভাগের ত্রয়ী মেসি-সুয়ারেস-নেইমার তো বটেই কাতালান সুপার কাপের ম্যাচে ছিলেন না আন্দ্রেস ইনিয়স্তা, ইভান রাকিটিচ, সের্হিয়ো বুশকেৎস, হাভিয়ের মাসচেরানো ও মার্ক আন্দ্রে টের স্টেগেন। অবশ্য গুরুত্বপূর্ণ কোনও ম্যাচ নয় বলেই সেরা একাদশকে বিশ্রামে রেখে ‘বি’ দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ এনরিকে। নিজেদের প্রমাণের সেই ম্যাচটা জিততে পারেনি তারা। ম্যাচের ১০ মিনিটে ইকুয়েডরের স্ট্রাইকার ফিলিপে কাইসেদোর দেওয়া গোলটাতেই জয় নিশ্চিত হয় এস্পানিওলের। গোটা ম্যাচে চেষ্টা করেও গোলটা শোধ করতে পারেনি বার্সেলোনা। সেরা একাদশ না থাকলেও ম্যাচটিতে কিন্তু খেলেছেন আরদা তুরান, পাকো আলকাসের, আন্দ্রে গোমেজ, জেরেমি ম্যাথিউ ও দেনিস সুয়ারেস।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি