টটেনহামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ১৪:১৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:২২

লিভারপুলের জয়ের নায়ক স্টুরিজ ইংলিশ প্রিমিয়ার লিগে গায়ে গা লাগিয়ে চলছে লিভারপুল-টটেনহাম। মঙ্গলবার রাতে তারা মুখোমুখি হয়েছিল লিগ কাপে। অ্যানফিল্ডের সেই ম্যাচে সফরকারী টটেনহামকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লিভারপুল। তাদের সঙ্গী হয়েছে আর্সেনাল, গানাররা ২-০ গোলে হারিয়েছে রিডিংকে।

প্রিমিয়ার লিগে ইতিমধ্যে মুখোমুখি হয়েছে লিভারপুল-টটেনহাম। হোয়াইট হার্ট লেনের ওই ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হলেও লিগ কাপের ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। দুদলের কেউই নামায়নি সেরা একাদশ। আগের ম্যাচের সঙ্গে তুলনা করলে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ও টটেনহাম কোচ মাউরিচিও পোচেত্তিনো বদল করেছিলেন ২১ খেলোয়াড়। তাতে পরিণত হওয়া ‘বি’ দলের লড়াইয়ে নায়ক লিভারপুলের ড্যানিয়েল স্টুরিজ। ইংলিশ স্ট্রাইকার বুঝিয়ে দিলেন দলে তার গুরুত্ব কতটা। সবশেষ চার ম্যাচের তিনটিতে বেঞ্চে থেকে নামা স্টুরিজ একাদশে সুযোগ পেয়েই করলেন বাজিমাত। তার দুই গোলেই তো জয় নিয়ে মাঠ ছেড়েছে ‘অল রেডরা’। নবম মিনিটে গোল পাওয়া স্টুরিজ দ্বিতীয়বার জাল খুঁজে পান ৬৪ মিনিটে। ৭৬ মিনিটে ভিনসেন্ট ইয়ানসেনের পেনাল্টিতে টটেনহাম ব্যবধান কমালেও এড়াতে পারেনি হার।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ের নায়ক অ্যালেক্স অক্সলাড-চেম্বারলিন। ইংলিশ এই উইঙ্গারের জোড়া লক্ষ্যভেদে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে রিডিংকে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম