ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ঝলকে আবার হারলো শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:৪৪

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ঝলকে আবার হারলো শেখ রাসেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমাকে এনেই বাজিমাত করলো জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল উত্তর বারিধারা। লিওনার্দোর করা দুই গোলে বড় বাজেটের দল শেখ রাসেলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চলতি বছর বিপিএলে প্রমোশন পাওয়া দলটি। এই হারে শেখ রাসেল চলে গেল পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের স্থানে।

খেলার ১৩ মিনিটে সুজন বিশ্বাস এগিয়ে দেন বারিধারাকে। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে নিজের হিসাবের খাতা খোলেন বিপিএলের মধ্যবর্তী রেজিস্ট্রেশনে ঢাকায় আসা লিওনার্দো। মাঝমাঠে রাসেলের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে তিনি দুই ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষক জিয়াকে টপকে করেন গোলটি। ৮৫ মিনিটে লিওনার্দোকে বক্সের ভেতরে ফাউল করেন গোলরক্ষক জিয়া। তাতে পেনাল্টি পায় উত্তর বারিধারা, স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লিওনার্দো।

১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বারিধারা এখন একাদশ স্থানে। আর ১২ দলের মাঝে ৮ পয়েন্ট নিয়ে রাসেল পড়লো সবার নিচে।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের