ইংলিশ লিগের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ০০:১৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১০:২৭

ইংলিশ লিগের শীর্ষে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের ‘এক নম্বর’ দল এখন লিভারপুল। রবিবার প্রিমিয়ার লিগ টেবিলের চিত্রটা বলছে তো তা-ই। ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ‘অল রেডরা’ উঠে এসেছে প্রিমিয়ার লিগের শীর্ষে। পয়েন্ট টেবিলের চূড়ায় বসার সুযোগ ছিল আর্সেনালেরও। কিন্তু টটেনহামের সঙ্গে এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করায় সুযোগটা হাতছাড়া করেছে গানাররা।

শনিবার ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানো এবং নিজেদের ম্যাচে বড় জয় পেয়ে শীর্ষে বসেছিল চেলসি। আর রবিবার ব্লুদের সরিয়ে শীর্ষস্থানটা দখল করে নিল লিভারপুল। অ্যানফিল্ডে আক্ষরিক অর্থেই তারা উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে। সফরকারীদের ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে জোড়া লক্ষ্যভেদ করেন সাদিও মানে; আর একবার করে জাল খুঁজে পেয়েছেন ফিলিপে কৌতনিয়ো, এমরিক ক্যান, রবের্তো ফিরমিনো ও জর্জিনিও উইনালডাম।
এই জয়ে ১১ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে বসেছে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। ব্লুদের চেয়ে আরও ১ পয়েন্ট পিছিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ম্যানসিটি ও আর্সেনাল। গানাররা পিছিয়ে আছে গোল ব্যবধানে, যারা ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে টটেনহামের সঙ্গে। ড্র’টাও পেয়েছে ভাগ্যের জোরে। ৫১ মিনিটে হ্যারি কেনের লক্ষ্যভেদে টটেনহাম সমতায় ফিরলেও আর্সেনাল এগিয়ে গিয়েছিল তো আত্মঘাতি গোলে! ৪২ মিনিটে নিজেদের জালে বড় জড়ান সফরকারী দলের উইমার। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম