‘প্রতিশোধ’ নিতেই মেসির বার্সেলোনা ছাড়ার গুজব!

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ১৬:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৬:৫৬

বার্সা সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে মেসি বার্সেলোনা ছাড়ছেন মেসি, ২০১৮ সালের জুনে চুক্তির মেয়াদ শেষেই কাতালান ক্লাবকে বিদায় বলে দেবেন আর্জেন্টাইন অধিনায়ক-সোমবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র প্রথম পাতায় বড় করে ছাপা হয়েছিল খবরটা। এ নিয়ে ইউরোপ তো বটেই বাকি ফুটবল বিশ্বও বসেছিল নড়েচড়ে। মাদ্রিদ ভিত্তিক ‘মার্কা’র খবরের পাল্টা জবাব আসতেও সময় লাগেনি। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ তাদের খবরে ছাপে ‘আসল’ ব্যাখ্যা। মেসি থাকছেন নাকি যাচ্ছেন, সে দিকে যায়নি পত্রিকাটি। তবে ‘মার্কা’ যে ‘প্রতিশোধ’ নিতে মেসির বার্সা ছাড়ায় গুজব ছড়িয়েছে, সেটা স্পষ্টই তুলে ধরে তাদের প্রতিবেদনে।

যে ক্লাবের সঙ্গে আত্মার সম্পর্ক মেসির, হঠাৎ কি এমন হলো যে ছেড়ে যাওয়ার খবর উঠে স্প্যানিশ মিডিয়ায়। ‘মার্কা’র দাবি ছিল, কর জটিলতার বোঝা আর বইতে না পারায় রাশিয়া বিশ্বকাপের পর বার্সেলোনা ছেড়ে যেতে পারেন মেসি। তাদের খবর ছিল, নতুন চুক্তি করতে রাজি নন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কর ফাকির মামলায় মেসি ২১ মাস জেলের শাস্তি পাওয়ায় খবরটা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না একেবারে। এখন আবার ‘স্পোর্ত’-এর খবরটাও নিতে হচ্ছে আমলে। বার্সেলোনার ক্রীড়া দৈনিকটির দাবি, কাতালান ক্লাবটির ওপর প্রতিশোধ নিতেই মেসির ন্যু ক্যাম্প ছাড়ার ‘গুজব’ ছড়িয়েছে ‘মার্কা’। ২৫ অক্টোবর ‘মার্কা’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান বয়কট করেছিল বার্সেলোনা। সরাসরি পত্রিকার ওপর কোনও ক্ষোভ ছিল না স্প্যানিশ চ্যাম্পিয়নদের, তারা মূলত লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের কারণে যায়নি অনুষ্ঠানে।

ভ্যালেন্সিয়া ম্যাচে বার্সেলোনা খেলোয়াড়দের সঙ্গে স্বাগতিক সমর্থকরা বাজে আচরণ করলেও উল্টো দোষ পড়ে মেসিদের ওপর। তেবাস কঠিন সমালোচনা করেছিলেন বার্সেলোনার। লা লিগার এই সভাপতিকেই ‘ফেয়ার প্লে’ অ্যাওয়ার্ড দিয়েছে মার্কা। তাই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটি উপস্থিত না হওয়ায় ‘মার্কা’ এখন মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে গুজব ছড়াচ্ছে বলে খবর ‘স্পোর্ত’-এর।

মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক হওয়ায় ‘মার্কা’ যে রিয়াল মাদ্রিদ ঘেষা, সেটা নতুন কোনও খবর নয়। সেই তাদের সঙ্গে বার্সেলোনার এমন আচরণ, ‘প্রতিশোধ’ নেওয়া গুজবটা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে একেবারে! স্পোর্ত

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের