দি স্তেফানোকে পেছনে ফেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৩:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৪:১৮

মাদ্রিদ ডার্বিতে ১৭তম গোল উদযাপন করলেন রোনালদো মাদ্রিদ ডার্বির ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার জায়গায় থাকবে ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি টপকে গেছেন আলফ্রেদো দি স্তেফানোকে।

নগরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ১৫ গোল নিয়ে শনিবার ভিসেন্ত ক্যালদেরনে নেমেছিলেন পর্তুগালের ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক এই তালিকায় তিনি ছিলেন তিন নম্বরে। প্রথমার্ধে ফ্রিকিক থেকে গোল করে তিনি দ্বিতীয় স্থানে থাকা সান্তিয়ানার পাশে বসেন। বিরতির পর ফিরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দি স্তেফানোর সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেন রোনালদো। এরপর সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের সর্বোচ্চ ১৭ গোলের মাইলফলককে পেছনে ফেলতে হ্যাটট্রিক করেন ৩১ বছর বয়সী। মাদ্রিদ ডার্বিতে এনিয়ে ১৮ গোল করলেন পর্তুগালের ইউরোজয়ী অধিনায়ক।

এই হ্যাটট্রিকে চলতি লিগ মৌসুমে ৯ ম্যাচে ৮ গোল করলেন রোনালদো, শীর্ষ গোলদাতার আসনে বার্সেলোনার জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশে বসলেন তিনি।

সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে রোনালদোর গোল ৩৭৪টি। রিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্টিংয়ের হয়ে ৫০০তম ক্যারিয়ার গোল থেকে আর মাত্র তিন গোল দূরে তিনি। বলা চলে, ফর্মের তুঙ্গে থাকায় সেটাও খুব তাড়াতাড়ি রোনালদোর হাতের মুঠোয় চলে আসবে। 

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের