মেসিকে ম্যানসিটিতে চান না গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৬, ২০:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২০:৫৭

ম্যানসিটিতে এমন ছবি চান না গার্দিওলা বার্সেলোনায় নতুন চুক্তি করবেন না লিওনেল মেসি, এমন খবরে গুজব রটে গেল নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সেটা কোথায়! বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে, যেখানে দলকে সমৃদ্ধশালী করতে অঢেল খরচ করতে রাজি স্প্যানিশ কোচ। গত দুই এক সপ্তাহ এনিয়ে বাতাসে কানাঘুষা কম হয়নি। বৃহস্পতিবার এক ইভেন্টে এসে এনিয়ে মুখ বুজে থাকলেন মেসি। তাই বিষয়টি গুজব, নাকি ঘটার সম্ভাবনা আছে চাপা থেকে গেল। তবে চুপ থাকলেন না গার্দিওলা নিজে। মেসিকে ম্যানসিটিকে চুক্তি করার সবধরনের সম্ভাবনা উড়িয়ে দিলেন বার্সার সাবেক কোচ।

ম্যানচেস্টারের ক্লাবে মেসিকে দেখার সম্ভাবনা আছে কি না প্রশ্নে গার্দিওলা মত দিলেন-এমন ঘটনা ঘটবে না। শুধু তাই নয়, এমন ধারণার বিরুদ্ধে তিনি। জবাবে ম্যানসিটি কোচ বলেছেন, ‘আমি একাধিকবার এটা বলেছি। মেসি বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করবে। এবং আমিও খুব ভালোভাবে চাই যে সে বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করুক।’

এখন প্রশ্ন একটাই- মেসির ভবিষ্যৎ নিয়ে গুজব তৈরি করায় এবার ইতি টানবে সংবাদমাধ্যম!

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি