ড্র করেছে চট্টগ্রাম মোহামেডান ও ফকিরেরপুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ২০:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২১:২৬

চট্টগ্রাম মোহামেডান (সাদা) ও ফকিরেরপুলের লড়াইয়ের একটি দৃশ্য শুক্রবার মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম মোহামেডান ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচে কোনও দল জেতেনি, ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে।

অবশ্য প্রথমে এগিয়ে যায় ফকিরেরপুল। ম্যাচের ১৪ মিনিটে আব্দুল্লাহ হালিম গোল করে দলকে এগিয়ে নেন। তার গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আকাশি জার্সিধারীরা।

বিরতির পর ৬৮ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান মোহামেডানের ফরহাদ। বাকি সময়ে আর কোনও গোল না হলে ১-১ গোলের সমতায় শেষ হয়।

এই ড্রয়ের ফলে ৭ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে চট্টগ্রামের ক্লাবটি ৭ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের