ম্যানইউকে শেষ চারে দেখছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১৫:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৬

পেপ গার্দিওলা বর্তমানে চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকে ৯ পয়েন্ট দূরে রেড ডেভিলরা, তারপরও ম্যানচেস্টার সিটির কোচ হাতে গুনছেন নগরপ্রতিদ্বন্দ্বীকে।

পেপ গার্দিওলার দৃঢ় বিশ্বাস, এই মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে শেষ করার সম্ভাবনা ও যোগ্যতা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

গত তিনটি লিগ ম্যাচে ড্র করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার লড়াইয়ে কঠিন পথে ইউনাইটেড। হোসে মরিনহোর শিষ্যরা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। সর্বশেষ রোববার এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করায় চতুর্থ স্থান থেকে তাদের দূরত্ব বেড়ে গেছে ৯ এ। ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের ব্যবধান ১৩ পয়েন্টের। শিরোপার সম্ভাবনা ক্ষীণ হলেও ইউরোপীয় ফুটবলের শীর্ষ মঞ্চে ইউনাইটেডকে দেখছেন ম্যানসিটির কোচ। চ্যাম্পিয়নস লিগে ম্যানইউকে দেখছেন কি না প্রশ্নে গার্দিওলা বলেছেন, ‘তারা যেভাবে খেলছে, উত্তর হলো হ্যা। স্টোক, বার্নলি ও ওল্ড ট্রাফোর্ডে আরেকটি খেলা আমি দেখেছি। তারা ওই সব ম্যাচ জয়ের দাবিদার ছিল। কিন্তু ফুটবল এমনই। ইউনাইটেডের যোগ্যতা অবশ্যই আছে। তাদের জন্য এটা (শিরোপা) অনেক দূরে, এটা সহজ হবে না। কিন্তু শীর্ষ চারে থাকবে তারা।’ -গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের