বার্সেলোনার আমন্ত্রণে খেলবে শাপেকোয়েনসে

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৩৯

বার্সার বিপক্ষে শাপেকোয়েনসের খেলা চূড়ান্ত হলো ২০১৭ সালের হোয়ান গ্যাম্পার ট্রফিতে অংশ নেবে ব্রাজিলিয়ান দলটি। প্রাক-মৌসুমের এই ইভেন্টে একমাত্র আমন্ত্রিত দল হিসেবে তারা খেলবে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে।

নভেম্বরের শেষদিকে কলম্বিয়ার মেদেলিন যাওয়ার পথে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাপেকোয়েনসের খেলোয়াড়, স্টাফসহ নিহত হন ৭১ জন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রাক মৌসুম টুর্নামেন্টে আমন্ত্রণসহ আরও কিছু উদ্যোগ নেয় বার্সেলোনা। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছিল, ওই দুর্ঘটনায় ভুক্তভোগীদের শ্রদ্ধা ও ক্লাবটিকে বিপর্যয় থেকে উতরে যেতে সাহায্য করবে তারা। প্রথম পদক্ষেপ হিসেবে শাপেকোকে হোয়ান গ্যাম্পারে খেলার আমন্ত্রণ পাঠায় তারা। এক দিন পরই তাদের আমন্ত্রণ গ্রহণের কথা নিশ্চিত করলেন শাপেকোয়েনসের প্রেসিডেন্ট ইভান পোজ্জো।

২৫ বছরের মধ্যে সান্তোসের পর প্রথম ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে হোয়ান গ্যাম্পার ট্রফিতে দেখা যাবে শাপেকোয়নসেকে। আগামী বছরের আগস্টের শুরুতে বার্সার বিপক্ষে খেলার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত তোজ্জো বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য বার্সেলোনাকে ধন্যবাদ। এটা দারুণ একটা ব্যাপার হবে। ইউরোপে গিয়ে খেলতে পারা খুবই আনন্দের।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের