ছেলেকে স্ট্রাইকার দেখতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪১

ছেলের সঙ্গে রোনালদো রিয়াল মাদ্রিদের সর্বকালের শীর্ষ গোলদাতা চান ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র একজন স্ট্রাইকার হিসেবে খেলুক। গোলরক্ষক হিসেবে ছেলেকে দেখতে চান না পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর বক্তব্যে বোঝা গেল তিনি চান তার ছেলে ফুটবলার হোক। বিখ্যাত ফুটবলারের ছয় বছর বয়সী সন্তান তার বাবার পদাঙ্ক অনুসরণ করে কি না সেটা জানতে আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে। তবে ইউরোজয়ী অধিনায়কের একান্ত চাওয়া ফুটবল খেললে যেন তার ছেলে স্ট্রাইকার হিসেবে খেলে।

পর্তুগিজ ফরোয়ার্ডের বিশ্বাস তার মতো একই খেলোয়াড়ি বৈশিষ্ঠ্য আছে ক্রিস্তিয়ানো জুনিয়রের। অবশ্য সন্তানের ইচ্ছাকে দমিয়ে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার পক্ষে নেই রোনালদো।

এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী বলেন, ‘অব্যশই আমি আমার ছেলেকে তার বাবার মতো একজন ফুটবলার হিসেবে দেখতে চাই। আমি জানি এটা বড় চ্যালেঞ্জ, সহজ নয়। কিন্তু সে যেটা হতে চাইবে হবে, আমি কোনও চাপ দেব না। আমি এটা নিয়ে চিন্তিত নই। হয়তো একজন ফুটবলার হিসেবে অল্পস্বল্প প্রভাবিত করতে পারি। কিন্তু গোলরক্ষক নয়, আমি চাই সে স্ট্রাইকার হোক।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম