কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন-জনকণ্ঠ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৭, ১৮:২৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:৩১

জয়ের পর ঢাকা ট্রিবিউনের খেলোয়াড়রা কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ঢাকা ট্রিবিউন ও দৈনিক জনকণ্ঠ। আজ শনিবার বাফুফের কৃত্রিম টার্ফে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ঢাকা ট্রিবিউন ২-১ গোলে বিডিনিউজ২৪ডটকমকে হারিয়ে ‘এইচ’ গ্রুপ সেরা হয়ে শেষ আটে। ঢাকা ট্রিবিউনের ম্যাচ সেরা বায়েজিদ দুই গোল করেন। বিডিনিউজের মাইদুল ব্যবধান কমান। 
দৈনিক জনকণ্ঠ ২-১ গোলে যুগান্তরকে হারিয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচ সেরা রুমেল ও মোস্তফা একটি করে গোল করেন। যুগান্তরের পক্ষে চঞ্চল একটি গোল পরিশোধ করেন। 

দিনের অন্য খেলায় ডেইলি স্টার ৫-০ গোলে হারিয়েছে দৈনিক নয়াদিগন্তকে। ডেইলি স্টারের রাফি হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অধিনায়ক তুষার বাকি দুই গোল করেন।  ইন্ডিপেনডেন্ট টিভি ১-০ গোলে সকালের খবরকে হারিয়ে শুভ সূচনা করে। ম্যাচ সেরা মাঝহারুল ইসলাম একমাত্র গোলটি করেন। টুটুলের হ্যাটট্রিকে সময় টিভি ৫-০ ব্যবধানে হারায় দৈনিক সংবাদকে। আফজাল ও মুরাদ একটি করে গোল করেন সময় টিভি’র পক্ষে।  মেজবা উল হকের একমাত্র গোলে বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে মাছরাঙাকে হারিয়েছে। কালের কণ্ঠ ও জাগো নিউজ২৪ এর মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ আসলাম, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক