ভবিষ্যতে নেইমারকে বিশ্বসেরা দেখছেন কাফু

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ১৯:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:৪০

নেইমার নেইমারকে উজ্জ্বল নক্ষত্র বললে ভুল হবে না। যদিও অর্জনের খাতায় নেই তেমন কিছু। তবে ব্রাজিলের আস্থার প্রতীক তিনি। ব্রাজিলের ঘরে প্রথম স্বর্ণ গেছে তার হাত ধরেই। ব্রাজিলিয়ানদের আশা, একদিন বিশ্বকাপ শিরোপার খরাও কাটবে নেইমারের নেতৃত্বে। ব্রাজিলের সাবেক অধিনায়ক তো মনে করেন, বর্তমান সময়ের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলবেন বার্সেলোনা ফরোয়ার্ড।

কাফুর মতে এখনও মেসি-রোনালদোর ধারেকাছে নেইমার পৌঁছাতে না পারলেও ভবিষ্যতে বিশ্বসেরাদের আসনে বসবেন। তার বিশ্বাস, রিয়াল ও বার্সার দুই তারকার সঙ্গে একসময় পাল্লা দেবেন ২৪ বছর বয়সী। বয়সের তফাতটাও তুলে ধরলেন কাফু। রোনালদোর চেয়ে ৭ বছরের ছোট নেইমার এবং মেসির চেয়ে ৫ বছরের। দুইবারের বিশ্বজয়ীর মতে, তাদের বয়সে পৌঁছাতে পৌঁছাতে উৎকর্ষের শিখরে পৌঁছাবেন সান্তোসের সাবেক তারকা।

নেইমারের সম্ভাবনার কথা তুলে ধরে কাফু বলেছেন, ‘নেইমার তাদের চেয়ে খুব বেশি দূরে নেই। আমি নিশ্চিত আগামী কয়েক বছরের মধ্যে সে বিশ্বের সেরা হিসেবে খেলতে যাচ্ছে।’

মেসি-রোনালদোর মধ্যে কে বিশ্বের সেরা এ প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেলেন কাফু। তার মতে ২০১৭ সালেও চলবে দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা, ‘এটা অনেক বছরের তর্কবিতর্ক। ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসি দুজনেই বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এ বছর আবারও তাদের মধ্যে লড়াই চলবে।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী