ফেনী-বারিধারা দুই দলকেই নামিয়ে দিল বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ২১:১৬আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ২১:১৬

বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার লিগ রেলিগেশন প্লে-অফ না খেলা দুই দল সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারা দুই দলকেই চ্যাম্পিয়নশিপ লিগে নামিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফেতে ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘দুই দলকেই আগামী বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রেলিগেটেড করা হয়েছে। এছাড়া দুই দলকে শৃঙ্খলা ভঙ্গের জন্য পাঁচ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এক মাসের মধ্যে জরিমানা না দিলে ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।’ 

৪ জানুয়ারি রেলিগেশন প্লে-অফে খেলার কথা ছিল উত্তর বারিধারা ও ফেনী সকারের। বিকাল সাড়ে ৩টায় খেলার কথা থাকলেও মাঠে আসেনি কোনও দলই।  মাঠে থাকা রেফারিরা ১৫ মিনিট অপেক্ষা করার পরও মাঠে উপস্থিত ছিল না তারা।

এমন ঘটনার মধ্য দিয়ে দেশের ফুটবলে উদাহরণই হয়ে থাকে ক্লাব দুটি। কারণ এর আগে কখনও কোনও দলের মাঠে উপস্থিত না হওয়ার ঘটনা ঘটেনি।

প্রিমিয়ার লিগে এবারের আসরে ওই দুই দলই ছিল তলানিতে। বাই-লজ অনুযায়ী পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের দেশের একমাত্র পেশাদার লিগ থেকে বাদ পড়ার কথা। কিন্ত ২২ ম্যাচ শেষে উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী উভয়ের পয়েন্ট ১৮ হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী দুই দলের মাঝে দুই লেগের প্লে-অফ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল।

/আরএম/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের