সেভিয়ার মাঠেও খেলবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ১১:৩৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১১:৩৮

ক্রিস্তিয়ানো রোনালদো সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার তারা ফিরতি লেগে খেলবে প্রতিপক্ষের মাঠে। তারপরও পর্তুগিজ ফরোয়ার্ডকে ছাড়াই দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। দুই লেগেই দলের প্রাণভোমরাকে বিশ্রামে রাখলেন ফরাসি কোচ।

রোনালদোকে আরেকবার মাঠে না রাখার সিদ্ধান্তটা রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার বিষয় নয়। কারণ প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে তারা। কোয়ার্টার ফাইনালে এক পা রেখেই র‌্যামোন সানচেজ পিজুয়ানে যাচ্ছে রিয়াল।

রোনালদোর সঙ্গে লুকা মডরিচকেও বিশ্রাম দিয়েছেন জিদান। ২০১৭ সালের প্রথম দুই ম্যাচেই পুরো ৯০ মিনিট ক্রোয়েশিয়ান তারকা খেলেছিলেন। কিন্তু তাকে এবার খেলানোর দরকার মনে করছেন না কোচ।

ফিরতি লেগে খেলা হচ্ছে না হামেস রদ্রিগেসের। প্রথম লেগে দুই গোল করা কলম্বিয়ান তারকা ইনজুরিতে। ছোট চোট হলেও জিদানে তাকে নামিয়ে ঝুঁকি নিতে চান না। ইসকো সেভিয়া সফরে থাকবেন না ছোটখাটো ইনজুরিতে। পেপে ও গ্যারেথ বেল এবারও নেই। সের্হিয়ো রামোস, লুকাস ভাসকেস ও মাতিও কোভাচিচ দলে ফিরছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় হবে দ্বিতীয় লেগের ম্যাচটি। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের