কোপার শেষ আটে শুরুতেই বার্সার কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৭আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৯:৫১

বার্সেলোনা কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে সেটা নির্ধারিত হলো শুক্রবার। একে অপরের মুখোমুখি হচ্ছে না বড় দলগুলো।  

বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়েদাদকে, রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেল্টা ভিগোকে। অ্যাতলেতিকো মাদ্রিদের সামনে পড়েছে অ্যাইবার, আর দ্বিতীয় বিভাগের দল আলকোরকোন মোকাবিলা করবে শীর্ষ লিগে নবাগত আলাভেসকে।

প্রথমেই কঠিন পরীক্ষা দিতে হবে বার্সাকে। লুই এনরিকের শিষ্যরা প্রথম লেগ খেলবে আনোয়েতা স্টেডিয়ামে, যেখানে ২০০৭ সাল থেকে জিততে পারেনি তারা। সম্প্রতি লা লিগার ম্যাচে এ মাঠে লিওনেল মেসির গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল বার্সা। এবার সেই গেরো কাতালান জায়ান্টরা কাটাতে পারবে কি না জানা যাবে আগামী সপ্তাহে। যদি সফল না হয়, সুযোগ থাকবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর। যে লড়াইটা হবে বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

মাদ্রিদের দুই বড় ক্লাবই প্রথম লেগ খেলবে ঘরের মাঠে। এরপর ফিরতি লেগে তারা নিজ নিজ প্রতিপক্ষকে মোকাবিলায় যাবে স্পেনের উত্তরে। প্রথম কাপ কোয়ার্টার ফাইনালে আলকোরকোন প্রথম লেগ খেলবে স্বাগতিক হিসেবে।

প্রথম লেগ হবে ১৮ ও ১৯ জানুয়ারি। এক সপ্তাহ পর ২৫ ও ২৬ জানুয়ারি দ্বিতীয় লেগ। সূত্র- মার্কা

কোপা কোয়ার্টার ফাইনাল

রিয়াল সোসিয়েদাদ-বার্সেলোনা

আলকোরকোন-আলাভেস

অ্যাতলেতিকো মাদ্রিদ-অ্যাইবার

রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের