বিদায় বললেন ফন হাল

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৩:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৮

বিদায় বললেন ফন গাল দীর্ঘ ২৬ বছরের সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক নেদারল্যান্ডস কোচ লুই ফন হাল।

গত বছর হঠাৎ করেই লুই ফন হালকে বরখাস্ত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ছিলেন স্পট লাইটের বাইরে। সেই ডাচ কোচই সোমবার বিদায় দিলেন কোচিং ক্যারিয়ারকে। দীর্ঘ ২৬ বছরের সমৃদ্ধ এই ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক নেদারল্যান্ডস কোচ।

সোমবার নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে পেয়েছেন আজীবন সম্মাননা। দেশের ফুটবলকে অনেক দিয়েছেন বলেই এমন পাওয়া। আর শেষটা যখন হলো এমন রাজসিক তখন রাজসিক বিদায়ের পথেই হাঁটলেন ৬৫ বছর বয়সী ফন হাল।

‘প্রথমে মনে করেছিলাম থেমে যাবো। পরে আবার ভাবলাম কিছুদিন অবসর কাটাবো। তবে এখন ভাবছি কোচিংয়ে বোধহয় আর ফেরা হবে না।’-দ্য টেলিগ্রাফকে বিদায়ের কথা এভাবেই বলেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন আয়াক্স, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে। তাই হঠাৎ করেই অবসরের সিদ্ধান্তটা চমক জাগানিয়া। তবে ফন হাল জানিয়েছেন মেয়ের স্বামী মারা যাওয়াতেই এমনটি ভাবতে হয়েছে তাকে, ‘ পরিবারে অনেক কিছুই ঘটে গেছে। আসলে আপনি যখন বাস্তবের মুখোমুখি হবেন, তখনই মানুষের কাতারে ফিরে আসবেন।’

ফন হাল এটাও জানিয়েছেন যে, সম্প্রতি কোচিং করাতে লোভনীয় প্রস্তাব পেয়েও তাতে রাজি হননি তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম