৬৯টি ফাউলের শিকার নেইমার

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৬

৬৯ টি ফাউলের শিকার নেইমার নিজেদের দক্ষতার জন্য মাঠে তারা প্রতিপক্ষের রক্ষণভাগের আতঙ্ক, আর এজন্য তারা প্রতিপক্ষ ডিফেন্ডারদের চক্ষুশূলও বটে। ফলশ্রুতিতে তাদেরকেই সহ্য করতে হয় সবচেয়ে বেশি আঘাত, তাদেরই করা হয় সবচেয়ে বেশি ফাউল। তারা কারা? বার্সেলোনার ত্রিশূল- মেসি, নেইমার ও সুয়ারেজ। 

শুক্রবার এনিয়ে ক্ষোভ ঝেরেছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। তার ভাষ্য এই তিন তারকাকে শুধু বেশি ফাউলই করা হয় না, রেফারিদের আক্রোশের শিকারও।

এবারের লা লিগায় পরিসংখ্যান কী বলছে তা দেখা যাক। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ফাউল করা হয়েছে নেইমারকে, ইতোমধ্যেই ৬৯টি ফাউলের শিকার হযেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয় স্থানে থাকা স্যামু কাস্তিলিওর চেয়ে যেটি ১৭ বার বেশি। তালিকার অষ্টম স্থানে আছেন মেসি, যাকে ফাউল করা হয়েছে ৩৭ বার।
অনবরত ফাউল করার ফলে মাথাও গরম থাকে এমএসএনের। তিনজনে মিলে ১৪টি হলুদ কার্ড দেখেছেন এবার। প্রতি ২.৭টি ফাউলে একটি হলুদ কার্ড দেখেছেন সুয়ারেজ, মেসি দেখেছেন ২.৩ ফাউলে আর নেইমার দেখেছেন ৩.২ ফাউলে একটি হলুদ কার্ড।

এজন্যই খেপেছেন এনরিকে। কারণ দুইদিকেই তিনি ক্ষতিগ্রস্ত। একদিকে তার তারকা খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দে খেলতে পারছেন না, অন্যদিকে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে দেখছেন কার্ড। যেটা তার সার্বিক দলীয় পরিকল্পনায় প্রভাব ফেলছে।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম