মঙ্গলবার আবাহনীতে আসছেন দ্রাগো মামিচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৫

দ্রাগো মামিচ আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল ও পররবর্তীতে এএফসি কাপে দলকে নির্দেশনা দেওয়ার জন্য সার্বিয়ান কোচ দ্রাগো মামিচকে উড়িয়ে আনছে ঢাকা আবাহনী। মঙ্গলবার সকালে ঢাকায় নামবেন মায়ানমার ও মালদ্বীপ জাতীয় দলের সাবেক এই কোচ।

আবাহনীর সঙ্গে ৬২ বছর বয়স্ক মামিচের সম্পর্ক অবশ্য নতুন নয়। গত বছরের জানুয়ারিতে দুই মাসের জন্য তিনি আবাহনীকে কোচিং করিয়ে গিয়েছেন। পরে অস্ট্রিয়ান জর্জ কোটান আবাহনীর দায়িত্ব নেন। 

মামিচের সম্পর্কে আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘তিনি আবাহনীকে ও অধিকাংশ খেলোয়াড়কে জানেন, তাছাড়া তিনি একজন কুশলী কোচ। আমরা আাপাতত তার সঙ্গে ছয় মাসের চুক্তি করব।’ 

আবাহনী ১৪ মার্চ মালদ্বীপের মাজিয়া এসসির সঙ্গে ঢাকায় তাদের এএফসি কাপের খেলা শুরু করবে। গ্রুপের অন্য দুটি দল হলো ভারতের বেঙ্গালুরু এফসি ও দক্ষিণ এশিয়ার প্লেঅফ বিজয়ী দল যেটি এখনও চূড়ান্ত হয়নি।

/আরএম/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম