চলছে মেসির রেকর্ড-গাড়ি

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯

চলছে মেসির রেকর্ড-গাড়ি মাঠে নামেনই যেন নতুন কোনও রেকর্ডের জন্য। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও যেমন নতুন এক কীর্তি গড়লেন লিওনেল মেসি। টানা নবম মৌসুমের মতো লা লিগার অন্তত ২০ গোল করার রেকর্ড গড়েছেন বার্সেলোনা তারকা।

থামছেন না মেসি। থামানো যাচ্ছে না তাকে। গোলের পর গোল করে প্রতিপক্ষকে করছেন ঘায়েল, আর বার্সেলোনাকে এনে দিচ্ছেন অসাধারণ সব জয়। তার জাদুতে কাতালান ক্লাবটি যে কত ম্যাচ ঘুরে দাঁড়িয়ে জিতেছে, হিসাব দেওয়া কঠিন। কঠিন পরিস্থিতিতে ত্রাতা হয়ে আবির্ভূত হয়ে রক্ষা করেছেন বার্সাকে। যার সবশেষটা অ্যাতলেতিকোর বিপক্ষে ভিসেন্তে কালদেরনের লিগ ম্যাচ। ড্র হতে যাওয়া ম্যাচে দারুণ এক গোল করে সফরকারীদের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। ওই গোলটা করে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। ২০০৮-০৯ মৌসুম থেকে লা লিগায় টানা অন্তত ২০ গোল করেছেন মেসি।

অ্যাতলেতিকো মেসির প্রিয় প্রতিপক্ষের মধ্যে অন্যতম। লিগে তো সবচেয়ে বেশি। মাদ্রিদের ‘ছোটদের’ বিপক্ষে জয়সূচক ওই গোলটি মিলিয়ে মাদ্রিদের ক্লাবটির ‍বিপক্ষে লক্ষ্যভেদ করেছেন ২২বার। যাতে চলতি লিগ মৌসেুমে মেসি নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ২০-এ। টানা ৯ মৌসুম অন্তত ২০ গোল করে আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড শুধুমাত্র ২০০৭-০৮ মৌসুমে যেতে পারেননি অতদূর।

লা লিগায় মেসির সবচেয়ে মধুর সময় কেটেছে ২০১১-১২ মৌসুমে। সেবার আক্ষরিক অর্থেই গোলবন্যায় ভাসিয়েছিলেন তিনি প্রতিপক্ষদের। ৩৭ ম্যাচে করেছিলেন ৫০ গোল, লা লিগার ইতিহাসে যা করতে পারেননি কেউ। গোলের ধারাবাহিকতা পরের মৌসুমেও ধরে রেখেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ২০১২-১৩ মৌসুমে ৩২ ম্যাচে করেন ৪৬ গোল। মেসির এই গোল উৎসব চলছে এখনও। এখন যেমন চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি, ২১ ম্যাচে করেছেন ২০ গোল।

অপেক্ষায় থাকুন, সামনে আসছে আরও! মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম