বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:৩০আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:৩৪

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাল বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি বিদ্যালয় মুখোমুখি হবে। আর বিকেল ৩টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনালে প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং পুরস্কার প্রদান করবেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তফাজিুর রহমান এমপিও থাকবেন।

রংপুর বিভাগের লালমনিরহাটের কোচ বুলেট ফাইনাল নিয়ে বলেছেন, ‘আমরা এখনও টুর্নামেন্টে অপরাজিত রয়েছি। ফাইনালে জিতে ট্রফি পাটগ্রামে নিয়ে যেতে চাই।’ তার মতো প্রতিটি দলের কোচ ও অধিনায়ক শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করেছেন। 

গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আগের আসরগুলোর তুলনায় এবারের আসর ভিন্ন। চূড়ান্ত পর্বে উঠা দলগুলোর কোচদের তিন দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফুটবল ফেডারেশনের সঙ্গে আমরা এবার ঘনিষ্ঠভাবে জড়িয়েছি।’ বাংলাদেশের ফুটবলের দুর্দিন কাটাতে এই আসর কাজে আসবে বলে ধারণা তার, ‘ভূটান-মালদ্বীপের কাছে হারব, এটা আমরা কখনও কল্পনা করিনি। এই বৃত্ত ভাঙার জন্য তরুণ প্রজন্ম দরকার। আশা করি আমাদের আসর থেকে ফুটল ফেডারেশন অনেক ফুটবলার পাবে।’ বাফুফে ডেভলপমেন্ট কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল বললেন আবার এমন, ‘আমরা ডেভলপমেন্ট কমিটি এই কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমাদের কোচিং স্টাফও অনেক ম্যাচ দেখেছেন। আমরা তালিকা করেছি।’ 

গত কয়েক আসরে বয়স চুরি, এক স্কুলের খেলোয়াড় আরেক স্কুলে খেলানোর অভিযোগ উঠেছে প্রায়ই। ফাইনালের আগে এ রকম কোনও অভিযোগ উঠলে ডিসিপ্লিনারি বিধি অনুসরণের কথা বলেছেন অতিরিক্ত সচিব, ‘আমরা বয়স ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি সব সময়। কোনও বিষয়ে কোনও অভিযোগ থাকলে শৃঙ্খলা বিধি অনুসরণ করা হবে।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস