আরও এগিয়ে গেল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ০১:৪৭আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০১:৫৭

আরও এগিয়ে গেল রিয়াল গোল পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। এরপরও অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের নায়ক তিনিই। তার দুর্দান্ত পারফরম্যান্সেই বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় করিম বেনজিমা ও কাসিমিরোর লক্ষ্যভেদে পাওয়া এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৭ ম্যাচ শেষে লা লিগার শীর্ষে থাকা ‘লস ব্লাঙ্কোদের’ পয়েন্ট ৬৫, আর দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬০।

গোল না পেলেও রিয়ালের দুটো গোলেই অবদান রেখেছেন রোনালদো। ম্যাচের ২৫ মিনিটে পতুর্গিজ যুবরাজের পাস থেকে সফরকারীদের এগিয়ে নেন করিম বেনজিমা। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বিলবাও। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও পারেনি লক্ষ্যভেদ করতে। প্রথমার্ধ শেষ হয় তাদের তাই পিছিয়ে থেকেই।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফেরে বিলবাও। ৬৫ মিনিটে তাদের ম্যাচে ফেরান অর্তিজ আদুরিজ। এই স্ট্রাইকারের লক্ষ্যভেদে স্বাগতিকরা সমতায় ফেরার আনন্দে মাতলেও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট তিনেক পরই যে আবার এগিয়ে যায় রিয়াল। আবারও রোনালদো নাম লেখান অ্যাসিস্টের খাতায়। টোনি ক্রোসের কর্ণার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের মাথা ছুঁয়ে আসে কাসিমিরোর সামনে। ছোট বক্সের ভেতর থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জালে জড়াতে কোনও সমস্যাই হয়নি।

ম্যাচের পরের সময়টুকুতে আর কোনও গোল না হওয়ায় পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম