সাংবাদিকদের এখনও এড়িয়ে চলছেন মেসি-আগুয়েরোরা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৭, ১৫:৫৪আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৫:৫৪

সাংবাদিকদের এখনও এড়িয়ে চলছেন মেসি-আগুয়েরোরা চার মাস হয়ে গেছে, এখনও দেশের সাংবাদিকদের উপর রাগ কমেনি আর্জেন্টিনার ফুটবলারদের। বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে খেলতে গেছেন তারা। কিন্তু সংবাদকর্মীরা নাগাল পাচ্ছেন না তাদের।

গত নভেম্বরে সান হুয়ানে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হোম ম্যাচ শেষে অপ্রীতিকর রিপোর্টে হতভম্ব হন মেসি-আগুয়েরোরা। রিপোর্টে বলা হয়েছিল, আর্জেন্টিনার অনুশীলন চলার সময় গাজা সেবন করছিলেন এজিকুয়েল লাভেজ্জি।

৩-০ গোলে ম্যাচ জেতার পর ওই রিপোর্টের তীব্র প্রতিবাদ জানায় আর্জেন্টিনার খেলোয়াড়রা। সংবাদ সম্মেলনে মেসি এক বিবৃতিতে জানান, অনির্দিষ্টকালের জন্য তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। প্রতিবাদ এখনও চলছে। কয়েক মাস পর চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলতে এসে কথা বলেননি দেশে পা রাখা খেলোয়াড়রা।

ম্যানচেস্টারের দুই ক্লাবের খেলোয়াড় সের্হিয়ো আগুয়েরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো ও সের্হিয়ো রোমেরো সোমবার আর্জেন্টিনায় পৌঁছান। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের দিকে মুখ ফিরিয়েও তাকাননি তারা।

মঙ্গলবার দেশে পা রাখার কথা লিওনেল মেসি ও বার্সা সতীর্থ হাভিয়ের মাসচেরানোর। সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন তারাও। রানওয়ে থেকে তারা গাড়িতে উঠে সোজা চলে যাবেন আর্জেন্টাইন এফএ ট্রেনিং চত্বরে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় রিভার প্লেটে চিলিকে মোকাবিলা করবে গতবারের ফাইনালিস্টরা। সেরা চারে জায়গা করতে হলে কোপা আমেরিকার দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। ১৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এদগার্দো বাউসার শিষ্যরা। চিলি ও ইকুয়েডরের চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। ব্রাজিল ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে।

চিলির ম্যাচ শেষে পাঁচদিন পর লা পাজে বলিভিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী