মেসি চার ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ২০:৫০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২২:০৭

মেসি চার ম্যাচ নিষিদ্ধ সহকারী রেফারির সঙ্গে ‘বাজে আচরণ’ করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সিতে গুরুত্বপূর্ণ সময়ে খেলতে পারবেন না বার্সেলোনা ফরোয়ার্ড।

বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে। ওই ম্যাচ শেষে সহকারী রেফারিকে ‘অপমান করায়’ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা চার ম্যাচ নিষিদ্ধ করেছে আলবিসেলস্তে অধিনায়ককে। বলিভিয়ার বিপক্ষে লা পাজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিফা ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে খরবটি।

এই নিষেধাজ্ঞায় মেসি আর্জেন্টিনার হয়ে মঙ্গলবার দিবাগত রাতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও মিস করবেন উরুগুয়ে (৩১ আগস্ট), ভেনিজুয়েলা (সেপ্টেম্বর ৫) ও পেরুর (অক্টোবর ৫) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনা-চিলির বিশ্বকাপ বাছাইয়ে মেসির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সহকারী রেফারিকে সরাসরি অপমান করে ফিফার আচরণগত নিয়ম লঙ্ঘন করায় নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এর আগের একই অপরাধের জন্য একই শাস্তি দিয়েছে। মেসিও তাই বাঁচতে পারেননি। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম