কিছু করে দেখাতে না পারলে দ্বিতীয় লেগে ফেরা অসম্ভব: ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১০:১৩আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১০:২২

কিছু করে দেখাতে না পারলে দ্বিতীয় লেগে ফেরা অসম্ভব: ইনিয়েস্তা
দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বার্সেলোনা। সেই দলই প্রথম লেগে জুভেন্টাসের কাছে হারলো ৩-০ গোলে। এই অবস্থায় দলের ঘুরে দাঁড়ানো নিয়ে শঙ্কিত বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। মনে করছেন আহামরি কিছু করে দেখাতে না পারলে দ্বিতীয় লেগে ফেরা ‘অসম্ভব’ হয়ে দাঁড়াবে কাতালানদের জন্য!

ম্যাচের পর বার্সা অধিনায়কের আক্ষেপটা প্রকাশ পেয়েছে এভাবে, ‘আমরা কিছু বাজে বিষয় দেখিয়েছি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে যদিও চিত্রপট পাল্টায়। আমাদের একটি গোল করার সুযোগ এসেছিল কিন্তু সেটি আসলে এখন কিছুই নয়।’

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও বুফনের দেয়াল টপকাতে পারেনি বার্সা। ফল হিসেবে দাঁড়ায় এই টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে বড় হার। এমন দলকে নিয়ে ইনিয়েস্তা বলেছেন, ‘ওরা অনেক ভালো দল। যদি ভালো কিছু করে দেখাতে না পারেন তাহলে ক্ষতিটা ভালোভাবেই হবে।’

প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে ৪-০ গোলে হারের পরও দ্বিতীয় লেগ ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে তারা। কিন্তু দলটা যখন জুভেন্টাস তখন সব কিছুতেই অন্ধকার দেখছেন ইনিয়েস্তা, ‘আমাকে এ বিষয়ে অনুভূতির কথা যদি বলেন তাহলে সেটা হবে আমি সেভাবে আলোর মুখ দেখছি না। আমরা যেভাবে খেলে থাকি সেটা করতে পারলে সম্ভব। না হলে অসম্ভব।’
-গোলডটকম।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি