রোনালদোর কাছে শততম ইউরোপীয় গোল ‘অপ্রত্যাশিত’

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১০:১৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১০:১৪

ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১১ ঘণ্টার গোলখরা কাটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার জোড়া গোলে বায়ার্ন মিউনিখের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথম খেলোয়াড় হিসেবে শততম ইউরোপীয় গোলের রেকর্ড এ ম্যাচেই গড়লেন পর্তুগিজ ফরোয়ার্ড।

মিউনিখ জয়ের পর রিয়াল ফরোয়ার্ডকে বিশেষভাবে সম্মানিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রোনালদোর এ অর্জনের প্রশংসা করেছেন তিনি। তাকে একটি বিশেষ জার্সি তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। আর সেখানেই নিজের এ ‘অপ্রত্যাশিত’ কীর্তি নিয়ে কথা বলেছেন সিআরসেভেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘ইউরোপে ১০০ গোল করা খুব বড় সম্মানের। গুরুত্বপূর্ণ জয়ে এটা ছিল বিশেষ একটি দিন। আমি খুব খুশি। রিয়াল মাদ্রিদের প্রতি আমি কৃতজ্ঞ, চমৎকার একটি ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়েছে তারা। সতীর্থদেরও ধন্যবাদ।’

রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি প্রকাশে ৩২ বছর বয়সী তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে আমি যখন প্রথম গোল করি তখন একবারের জন্যও ভাবিনি কখনও এমন একটা রেকর্ড গড়তে পারব। আমার জন্য এটা বিশাল সম্মানের। কারণ এটা খুব কঠিন সংখ্যা। আমি আনন্দিত।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের