বার্সেলোনার বিপক্ষে বেলকে নামাবে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৮:২৯আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:২৯

গ্যারেথ বেল বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে দলের বাইরে থাকতে হয়েছে গ্যারেথ বেলকে। তবে বার্সেলোনার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলস তারকাকে একাদশে রাখার খবর নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ।

অ্যালিয়েঞ্জ এরেনায় বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে চোটে আক্রান্ত হন বেল। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে তাই খেলতে পারেননি তিনি। কিন্তু সুস্থ হয়ে উঠছেন তিনি।

এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে নামার আগের সংবাদ সম্মেলনে সুখবর জানালেন জিনেদিন জিদান। রিয়ালের ফরাসি কোচ জানান, শুক্রবার ২৭ বছর বয়সী ফরোয়ার্ড অনুশীলন করেছেন।

জিদান শনিবার বলেছেন, ‘বেল আগামীকাল (রবিবার) আমাদের সঙ্গে থাকবে।’ তবে একাদশে থাকবেন নাকি পরে নামবেন সেটা জানাননি রিয়াল কোচ। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান