ফিফায় মেসির শাস্তির বিরুদ্ধে আপিলের পর আশাবাদী আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৭, ১৩:১৭আপডেট : ০৫ মে ২০১৭, ১৫:৪৪

ফিফায় মেসির শাস্তির বিরুদ্ধে আপিলের পর আশাবাদী আর্জেন্টিনা গত মার্চে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে সহকারী রেফারির সঙ্গে অশোভন আচরণ করে চার ম্যাচ নিষিদ্ধ আছেন লিওনেল মেসি। যে কারণে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে আর্জেন্টিনা তাদের অধিনায়ককে ফিরে পেতে চায় পরের ম্যাচ থেকেই। এজন্য ফিফায় গত বৃহস্পতিবার আপিল করেছে তারা। জুরিখে দেড় ঘণ্টাব্যাপী এ আপিল প্রক্রিয়ায় মেসি সশরীরে হাজির ছিলেন নাকি ভিডিও কনফারেন্সিং করেছেন সেটা জানা যায়নি। তবে তার আইনজীবী হুয়ান ডি দিওস ক্রেসপো আপিল শেষে শাস্তি উঠে যাওয়ার ব্যাপারে আশাবাদ জানান।

আর্জেন্টিনায় মেসির আইনজীবী বলেছেন, ‘আমি মনে করি আমরা খুব ভালোভাবে কাজটা করেছি। এ ব্যাপারে অনেক বেশি মন্তব্য আমাদের না করতে বলেছে ফিফা। যখন তারা সিদ্ধান্ত জানাবে তখন আমি আরও বেশি কথা বলব। তারা মামলাটি নিয়ে অবশ্যই গবেষণা করবে। আগামী সপ্তাহে ফিফার কিছু জানানোর সম্ভাবনা আছে।’

খুব দ্রুত রায় পাওয়ার প্রত্যাশা করছে না আর্জেন্টিনা। কিন্তু ডি দিওস ক্রেসপো জানান, নিষেধাজ্ঞাটা শুধু এক ম্যাচে কমিয়ে আনতে ফিফার কাছে আবেদন করেছে তারা। তার আশা সেটা হবে এবং খুব কম সময়ে রায় জানতে পারবে তারা। আগামী ৩১ আগস্ট উরুগুয়ের বিপক্ষে পরের বাছাই খেলবে আর্জেন্টিনা।

ফিফা আপিল প্রত্যাখ্যান করলে ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার পরিকল্পনা নিয়ে দিওস ক্রেসপো বলেছেন, ‘দেখা যাক কী হয়। আমাদের বলা হয়েছে নিষেধাজ্ঞা কমানো হবে। আশা করি শাস্তি পুরোপুরি তুলে নেওয়া হবে।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের