মিয়াঁদাদ-ইমরানকে নিয়ে এবার পিসিবি প্রধানের অন্য সুর

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৭, ১৬:০৯আপডেট : ০৬ মে ২০১৭, ১৬:৩১

ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ ‘ইমরান খানের চেয়ে ভালো অধিনায়ক মিসবাহ’ কিংবা ‘কিংবদন্তি খেলোয়াড়রা কখনও ভালো কোচ হতে পারে না’-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের দুটো মন্তব্য ঝড় তোলে পাকিস্তানি মিডিয়ায়। পাল্টা জবাব আসতেও সময় লাগেনি জাভেদ মিয়াঁদাদের কাছ থেকে। পিসিবি চেয়ারম্যানকে ‘মিথ্যাবাদী’ উল্লেখ করার সঙ্গে তিনি ‘ক্রিকেটের কিছুই বোঝেন না’ মন্তব্য করে দেন দাঁতভাঙা জবাব। অবস্থা বেগতিক দেখে এখন নিজের করা মন্তব্য দুটি পরিষ্কার করেছেন শাহরিয়ার। সুর পাল্টে মিয়াঁদাদ-ইমরানকে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পিসিবি প্রধান শুক্রবার এক বিবৃতিতে নিজের অবস্থার ব্যাখ্যার দিয়েছেন। ইমরানকে পেছনে রেখে মিসবাহকে ‘সফল’ অধিনায়কের যে সনদ দিয়েছিলেন, তাতে খানিকটা বদল এনে এবার মন্তব্যটা করেছেন এভাবে, ‘পরিসংখ্যানের দিকে নজর দিলে পাকিস্তানের সবচেয়ে সফল অধিনায়ক মিসবাহ, যেখানে ইমরান খান সবচেয়ে অনুপ্রেরণীয় অধিনায়ক। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ আইকন খেলোয়াড়।’

‘কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ মোটেও সফল কোচ ছিলেন না’-দিনকয়েক আগে করা এই মন্তব্যটি পাল্টে শাহরিয়ার এবার মিয়াঁদাদকে ভাসিয়েছেন প্রশংসায়। পিসিবি থেকে আসা বিবৃতিতে যা উপস্থাপন করা হয়েছে এভাবে, ‘কমিটি সদস্যদের এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান (শাহরিয়ার) জাভেদ মিয়াঁদাদকে পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন; যদিও তিনি এটাও বলেছিলেন যে, কিংবদন্তি খেলোয়াড়দের সেরা কোচ না হলেও চলে। তার বিবেচনায় মিয়াঁদাদ অসাধারণ এক ক্রিকেটার।’ ডন

/কেআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী