গ্রানাদার বিপক্ষে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৭, ১৮:০০আপডেট : ০৬ মে ২০১৭, ১৯:২৫

রোনালদো চ্যাম্পিয়নস লিগ সামনে রেখে প্রায় সময়ই ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিনেদিন জিদান। শনিবার গ্রানাদার বিপক্ষে রিয়াল মাদ্রিদের লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে রাখলেন না ফরাসি কোচ। আগামী বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল।

রোনালদোকে গ্রানাদার মাঠে না নামানোর আরেকটি কারণ ধারণা করা হচ্ছে। আর একটি হলুদ কার্ড পেলে সেভিয়ার বিপক্ষে আগামী ১৪ মের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না পর্তুগিজ তারকা। তাকে না রাখার পেছনে এ ভাবনাও হয়তো কাজ করেছে জিদানের মনে।

বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রিয়াল নামবে গ্রানাদার মাঠে। আর রোনালদোর অনুপস্থিতিতে এ ম্যাচে আক্রমণভাগে দেখা যাবে না বিবিসি’র দুই তারকাকে। গ্যারেথ বেল এরই মধ্যে ইনজুরির কারণে ছিটকে গেছেন। নেই ডিফেন্ডার দানি কারভাহাল। রিয়ালের নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসও থাকছেন না শনিবারের ম্যাচে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের