কার্ডিফে ফিরছে ১৯ বছর আগের আমস্টারডাম ফাইনাল

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৭, ১৩:৩৩আপডেট : ১১ মে ২০১৭, ১৩:৩৩

কার্ডিফে ফিরছে ১৯ বছর আগের আমস্টারডাম ফাইনাল ওয়েলসের রাজধানীতে আগামী ৩ জুন মুখোমুখি হবে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। ঠিক যেমনটা হয়েছিল ১৯৯৮ সালের ২০ মে।

১৯ বছর আগের আমস্টারডাম ফাইনাল আবার ফিরছে কার্ডিফে। তৃতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামবে ইতালিয়ানরা। আর স্প্যানিশদের চোখ থাকবে চ্যাম্পিয়নস লিগের দ্বাদশ শিরোপায়।

মোনাকোর বিপক্ষে সেমিফাইনালে প্রথম লেগে ২-০ গোলে জেতার পর ফিরতি ম্যাচে ২-১ গোলে জেতে জুভেন্টাস। আর ৩-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারানোর পর দ্বিতীয় লেগে ১-২ গোলে হেরে যায় রিয়াল। তবে দুই লেগের অগ্রগামিতায় তারা ফাইনালে। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা অর্জনের হাতছানি রিয়ালের সামনে। ১৯ বছর আগের সুখস্মৃতি এগিয়েই রাখছে তাদের।

১৯৯৮ সালের আমস্টারডামের শিরোপা নির্ধারণী মঞ্চে জুভদের হারিয়ে সপ্তম ইউরোপীয় কাপ জিতেছিল রিয়াল। ওই দিন মন খারাপ করে মাঠ ছাড়তে হয়েছিল রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদানকে। তার গায়ে ছিল ওইদিন জুভেন্টাসের জার্সি।

ওই আসরের পুনরাবৃত্তি এবার নিশ্চয় চাইবে না ইতালিয়ানরা। সেইবারও সেমিফাইনালে মোনাকোকে হারিয়ে ফাইনালে উঠেছিল জুভেন্টাস। এবার ভিন্ন ফল পাওয়ার প্রত্যাশা তাদের।

দুই ইউরোপীয় জায়ান্টের মুখোমুখি লড়াইটা কিন্তু সমানে সমান। দুই দলই ৮টি করে জয় পেয়েছে ও ড্র করেছে দুটি করে। সর্বশেষ জয়ের হাসি হেসেছে জুভেন্টাস, ২০১৫ সালে রিয়ালকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের