প্রধান অতিথি হয়ে গিয়ে মাঠে নেমে পড়লেন জয়!

নাটোর প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১১:২৯আপডেট : ২৭ মে ২০১৭, ১১:৩৫

চ্যাম্পিয়ন নাটোর পৌরসভা একাদশের সঙ্গে জয় নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এসপি কাপ ফুটবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ফাইনালের পুরস্কার বিতরণ করতে এসে নিজেই নেমে পড়লেন মাঠে। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব নয়, নিজেই হয়ে গেলেন খেলোয়াড়! যে দলের হয়ে নেমেছিলেন, সেই নাটোর পৌরসভা একাদশই আবার হয়েছে চ্যাম্পিয়ন। লালপুর থানা একাদশের বিপক্ষে নাটোর পৌরসভার ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলেও টাইব্রেকারে নাটোর পৌরসভা জয় পায় ৪-২ গোলে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১৫ এপ্রিল থেকে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় এসপি কাপ ফুটবল টুর্নামেন্ট।  প্রতিযোগিতায় অংশ নেয় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশসহ ১০টি দল। প্রথমে নকআউট ও পরে লিগ পদ্ধতিতে খেলার শেষ পর্যায়ে শুক্রবার বিকেলের ফাইনালে অংশ নেয় নাটোর পৌরসভা ও লালপুর থানা একাদশ। প্রধান অতিথি হিসেবে ওই ম্যাচে উপস্থিত হওয়া জয় নেমে পড়েন নাটোর পৌরসভার স্ট্রাইকারের ভূমিকায়।

খেলার প্রথমার্ধে  লালপুর থানা ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ সময়ে সমতায় ফেরে নাটোর পৌরসভা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪ -২ গোলে জয় পায় নাটোর পৌরসভা।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের