যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৭, ১৯:০৩আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:০৩

এই ছবি দিয়েই যমজ সন্তানের খবর ছেপেছে ‘কি’ ‘আবার বাবা হতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো’- গুঞ্জনটা স্প্যানিশ সংবাদমাধ্যমে উড়াউড়ি শুরু করেছে পর্তুগিজ তারকার একটি ছবি পোস্ট করার পর। সেই ‍গুঞ্জনের পালে আরও হাওয়া লাগিয়েছে ইতালিয়ান ম্যাগাজিন ‘কি’। ম্যাগাজিনটির খবর, রোনালদোর বান্ধবী হোর্হিনা রোদ্রিগেস যমজ সন্তানের মা হতে চলেছেন!

গুঞ্জনের শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বান্ধবী হোর্হিনার সঙ্গে রোনালদোর প্রথম ছবি পোস্ট করার পর থেকে। দিন কয়েক আগে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে হোর্হিনার পেটের ওপর হাত দিয়ে আছেন রিয়াল মাদ্রিদ তারকা। তাতেই রটে যায়, বাবা হতে যাচ্ছেন রোনালদো। সেই খবরে বাড়তি রসদ জুগিয়েছে ‘কি’। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ছুটিতে বান্ধবীকে নিয়ে করসিকায় বেড়াতে গিয়েছিলেন রোনালদো। সেখানেই তোলা হোর্হিনার একটি ছবি ছেপেছে ইতালিয়ান ম্যাগাজিনটি। যেখানে দেখা যাচ্ছে হোর্হিনার পেটটা বেশ ফোলা। দুয়ে দুয়ে চার মেলাতে আর কি তাই দেরি হয়!

এমনিতেই রোনালদোর বাবা হওয়ার খবরটা সংবাদমাধ্যমে ছাপা হচ্ছিল অনেক রস মাখিয়ে, তার সঙ্গে ‘কি’-এর খবরটা আরও কয়েক ধাপ এগিয়ে। হোর্হিনা রোদ্রিগেস শুধু অন্তঃসত্ত্বা না, রোনালদো ও তার ঘরে আসছে নাকি যমজ সন্তান!

এই ছবিতেই শুরু গুঞ্জন রোনালদোর মা দোলোরেস সান্তোস অবশ্য উড়িয়ে দিয়েছেন এই গুঞ্জন। ছেলের আরও সন্তান দেখতে চান তিনি; তবে সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বাবা হচ্ছেন না রিয়াল উইঙ্গার।

রোনালদো অবশ্য বাবা হয়েছেন অনেক আগেই। তার সাত বছর বয়সী ‍একটা ছেলে আছে, নাম ক্রিস্তিয়ানো জুনিয়র। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান