মেসির বিয়ের কিছু তথ্য

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৭, ২২:৪৯আপডেট : ২৯ জুন ২০১৭, ২২:৫৬

মেসির বিয়ের কিছু তথ্য ফুটবল ও বিনোদন জগত মিলিয়ে তারার হাট বসতে যাচ্ছে আর্জেন্টিনার উত্তরাঞ্চলের শহর রোজারিওতে। শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) রোজারিও’র হোটেল সিটি-সেন্টার ক্যাসিনোতে শৈশবের বান্ধবী আন্তোনিলা রোকুজ্জোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের বিয়ে উপলক্ষে রোজারিওতে উৎসবের আমেজ। সেই সঙ্গে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তারকাদের মিলন মেলা ও বিয়ের কিছু তথ্য জেনে নেওয়া যাক-

আসছেন নেইমার-সুয়ারেস-শাকিরারা : ক্লাব ফুটবলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন তারা। তিন জনের বন্ধুত্বটাও দৃঢ়। বিয়েতে তাই নেইমার ও লুই সুয়ারেস না থাকলে কী হয়! সতীর্থের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন লাতিন আমেরিকার দুই ফরোয়ার্ড। থাকছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকেও। তার বান্ধবী কলম্বিয়ান পপ গায়িকা শাকিরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। ২৬০ জন ভিআইপি অতিথিদের মধ্যে আছেন বার্সেলোনার অন্য সতীর্থ ও লাতিন আমেরিকার তারকারা।

পোশাক : স্প্যানিশ ডিজাইনার রোসা কার্লার বানিয়েছেন বিয়ের কন্যা রোকুজ্জোর পোশাক। স্প্যানিশ এই ডিজাইজার বিখ্যাত এভা লঙ্গোরিয়া ও সোফিয়া ভার্গারার পোশাকের জন্য।

যেখানে অনুষ্ঠান : বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় তারকার হাট বসবে রোজারিও’র হোটেল সিটি-সেন্টার ক্যাসিনোতে। বিয়ের আনুষ্ঠানিকতা ও অতিথিদের নিয়ে জমকালো আয়োজন হবে পাঁচতারকা এই হোটের ভেতর।

এখানেই হবে মেসির বিয়ের অনুষ্ঠান খাবার : আর্জেন্টাইন মিডিয়ার খবর, মেসি নাকি নিজেই ঠিক করে দিয়েছেন খাবারের মেন্যু। পাচকদের বলেছেন স্থানীয় খাবারের আইটেম রাখার। যার মধ্যে রয়েছে ‘লোকরো স্ট্র’ ও ‘এম্পানাদা’ পেটিস। বাইরের অতিথিদের স্থানীয় খাবারের স্বাদ দিতেই মেসির এই আয়োজন।

থাকছে লাতিন পপ : অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে থাকবে গান-বাজনার পর্বও। উরুগুইয়ান পপ ব্যান্ড রোম্বাই ও মারামা পরিবেশন করবে সংগীত। ম্যানসিটির আর্জেন্টািইন ফরোয়ার্ড সের্হিয়ো আগুয়েরোর স্ত্রী কারিনাও আলোকিত করবেন অনুষ্ঠান। লাতিন পপের অনুষ্ঠানে শাকিরা গান না গাইলে অপূর্ণতা থেকেই যেত। পিকের বান্ধবীও মাতাবেন জমকালো অনুষ্ঠান।

নিরাপত্তা : মেসির বিয়েতে নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে রোজারিও। প্রত্যেক অতিথিকে আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হবে বলে খবর আর্জেন্টাইন মিডিয়ার।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন বিশ্বের ১৫৫ সাংবাদিক। অনুষ্ঠান কাভার করতে পারলেও অতিথিদের সঙ্গে কথা বলার কোনও অনুমতি নেই তাদের। এএফপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম